Money
ছোট উদ্যোক্তাদের ব্যাংক হিসাব খোলায় ভ্যাটের নিবন্ধনে অব্যাহতি চান ব্যাংকাররা
চলতি অর্থবছরের বাজেটে ক্ষুদ্র উদ্যোক্তাসহ সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খুলতে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করা হয়, যা ভ্যাটের নিবন্ধন হিসেবে পরিচিত। ফলে দেশের ছোট ছোট উদ্যোক্তারা বিআইএন ছাড়া ব্য
লেখক ইয়াহইয়া নকিব14K বার পড়া

চলতি অর্থবছরের বাজেটে ক্ষুদ্র উদ্যোক্তাসহ সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খুলতে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করা হয়, যা ভ্যাটের নিবন্ধন হিসেবে পরিচিত। ফলে দেশের ছোট ছোট উদ্যোক্তারা বিআইএন ছাড়া ব্যাংক হিসাব খুলতে পারছেন না। অনেকে বিআইএন নিতে বাধ্য হচ্ছেন।
এ অবস্থায় ব্যাংকাররা বিপাকে পড়েছেন। বিআইএন ছাড়া ছোট ছোট উদ্যোক্তাদের ব্যাংক হিসাব খুলতে পারছে না ব্যাংকগুলো। তাই তাঁরা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগের দ্বারস্থ হন। দেশের ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) গত ১৭ আগস্ট এনবিআরে চিঠি দেয়। ব্যাংকাররা চান, ছোট উদ্যোক্তা বা ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য যেন এই বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়। কিন্তু এনবিআরের ভ্যাট বিভাগ এখনো সাড়া দেয়নি।



