Money
এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলাবে: অর্থমন্ত্রী
দেশের পুঁজিবাজারের চেহারা এক বছরের মধ্যে বদলে যাবে। এরই মধ্যে বাজারে বিনিয়োগের বিষয়ে দেশে–বিদেশে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। যদি কোনো দুর্ঘটনা না ঘটে এবং পরিস্থিতি একরকম থাকে, তবে এক বছরের মধ্যে বাজারে পরিবর্তন আসবে বলে মন্ত
লেখক নিজস্ব প্রতিবেদক27K বার পড়া

দেশের পুঁজিবাজারের চেহারা এক বছরের মধ্যে বদলে যাবে। এরই মধ্যে বাজারে বিনিয়োগের বিষয়ে দেশে–বিদেশে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। যদি কোনো দুর্ঘটনা না ঘটে এবং পরিস্থিতি একরকম থাকে, তবে এক বছরের মধ্যে বাজারে পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আজ রোববার এই অনুষ্ঠানের আয়োজন করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান।



