Money
ধানমন্ডিতে আকিজ ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের যাত্রা শুরু
রাজধানীর ধানমন্ডিতে যাত্রা শুরু করেছে আকিজ ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। সম্প্রতি রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোড এলাকায় প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিশিষ্ট চিক
লেখক নিজস্ব প্রতিবেদক36K বার পড়া

রাজধানীর ধানমন্ডিতে যাত্রা শুরু করেছে আকিজ ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। সম্প্রতি রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোড এলাকায় প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিশিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আকিজ ইনসাফের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ জামিল উদ্দিন ও পরিচালক রেজওয়ানা আফরোজ।



