Money
বিসিকের শরৎ মেলা শুরু হচ্ছে বুধবার
দেশীয় ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্পের প্রচার এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে পাঁচ দিনব্যাপী ‘বিসিক শরৎ মেলা-২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। ৭ অক্টোবর বুধবার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায়
লেখক নিজস্ব প্রতিবেদক27K বার পড়া

দেশীয় ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্পের প্রচার এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে পাঁচ দিনব্যাপী ‘বিসিক শরৎ মেলা-২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। ৭ অক্টোবর বুধবার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত বিসিক ভবনের নিচতলায় এই মেলা উদ্বোধন করা হবে।
বিসিকের এই মেলা চলবে ১১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা প্রাঙ্গণ খোলা থাকবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিক জানিয়েছে, ৭ অক্টোবর ঢাকা-৩ আসনের সংসদ সদস্য এবং কৃষি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গয়েশ্বর চন্দ্র রায়ের মেলা উদ্বোধন করার কথা রয়েছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিল্পসচিব আবদুন নাসের খান।



