Money
১ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার ঘোষণা দিল আহসান মনসুরের এম ক্যাপিটাল
প্রবাসী বাংলাদেশিদের পুঁজি দেশের উন্নয়নে কাজে লাগাতে ১০০ কোটি বা ১ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বিনিয়োগ প্রতিষ্ঠান এম ক্যাপিটাল। এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান
লেখক নিজস্ব প্রতিবেদক18K বার পড়া

প্রবাসী বাংলাদেশিদের পুঁজি দেশের উন্নয়নে কাজে লাগাতে ১০০ কোটি বা ১ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বিনিয়োগ প্রতিষ্ঠান এম ক্যাপিটাল। এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ২৬ সেপ্টেম্বর ‘ডাকছে বাংলাদেশ’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে এক বিলিয়ন ডলারের তহবিল গঠনের ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এম ক্যাপিটাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। এম ক্যাপিটালের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



