জীবনযাপনের মান কেবল একটি ঠিকানায় নির্ধারিত হয় না; বরং সেই ঠিকানার সঙ্গে জড়িয়ে থাকে মানুষের রুচি, স্বপ্ন ও আগামী প্রজন্মের জন্য রেখে যাওয়া গল্প। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে, প্রকৃতির প্রশান্তির মধ্যে আধুনিক জীবনযাপনের এক পরিশীলিত অভিজ্ঞতা—এমনই এক স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে ‘এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড’।
এখানে আবাসন মানে শুধু একটি বাড়ি নয়, এটি এক লাইফস্টাইল গন্তব্য, যেখানে নান্দনিক স্থাপত্য, সবুজের স্নিগ্ধতা, আধুনিক সুযোগ-সুবিধা ও নিরাপদ কমিউনিটি একসূত্রে গাঁথা; যেখানে প্রতিটি দিন কাটে নিজের মতো করে, আপনজনদের আরও কাছে নিয়ে।