Money
বছরের ব্যবধানে কফির আমদানি বেড়েছে ৪২%
এক দশক আগেও কফি বলতে দেশের বেশির ভাগ মানুষের কাছে বোঝাত গরম পানিতে গুলিয়ে নেওয়া ইনস্ট্যান্ট কফি। এখন সেই চিত্র বদলেছে। নগরগুলোয় হয়েছে কফি শপ। ক্যাপাচিনো, লাতে, মকা কিংবা আমেরিকানোর মতো কফির সঙ্গে পরিচিত হয়েছেন নতুন প্রজন
লেখক মাসুদ মিলাদ41K বার পড়া
এক দশক আগেও কফি বলতে দেশের বেশির ভাগ মানুষের কাছে বোঝাত গরম পানিতে গুলিয়ে নেওয়া ইনস্ট্যান্ট কফি। এখন সেই চিত্র বদলেছে। নগরগুলোয় হয়েছে কফি শপ। ক্যাপাচিনো, লাতে, মকা কিংবা আমেরিকানোর মতো কফির সঙ্গে পরিচিত হয়েছেন নতুন প্রজন্মের ভোক্তারা। সুপারশপ ও অনলাইনেও নানা ধরনের কফি পাওয়া যাচ্ছে।
এই পরিবর্তনের সঙ্গে কফির বাজারও বড় হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আমদানির তথ্য বলছে, ২০২৫–২৬ অর্থবছরে দেশে কফি আমদানি হয়েছে ১ হাজার ৯৬৭ টন। আগের অর্থবছরে আমদানি হয়েছিল ১ হাজার ৩৫৫ টন; অর্থাৎ এক বছরের ব্যবধানে কফি আমদানি বেড়েছে ৬১২ টন বা প্রায় ৪৫ শতাংশ।



