Money
আর্থিক প্রবৃদ্ধি ধরে রেখেছে মিডল্যান্ড ব্যাংক
আধুনিক প্রযুক্তির ব্যবহার, সবুজ অর্থায়ন ও গ্রাহকবান্ধব উদ্ভাবনী সেবা বাড়াচ্ছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এর মাধ্যমে ব্যাংকটি প্রতিনিয়ত গ্রাহকদের আস্থা অর্জনের চেষ্টা করে যাচ্ছে। ২০১৩ সালের ২০ জুন আনুষ্ঠানিক ব্যাংকিং কার্য
লেখক নিজস্ব প্রতিবেদক48K বার পড়া

আধুনিক প্রযুক্তির ব্যবহার, সবুজ অর্থায়ন ও গ্রাহকবান্ধব উদ্ভাবনী সেবা বাড়াচ্ছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এর মাধ্যমে ব্যাংকটি প্রতিনিয়ত গ্রাহকদের আস্থা অর্জনের চেষ্টা করে যাচ্ছে। ২০১৩ সালের ২০ জুন আনুষ্ঠানিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছিল ব্যাংকটি। এর পর থেকে দেশের আর্থিক খাতে ভালো ও নির্ভরযোগ্য অবস্থান তৈরি করছে। ২০১৫ সালের ১ অক্টোবর ব্যাংকটি সম্পূর্ণ সেন্ট্রালাইজড ব্যাংকিং মডেল চালু করে তাদের কার্যক্রমে ভিন্ন মাত্রা যোগ করেছে।
ধারাবাহিক আর্থিক প্রবৃদ্ধি ধরে রেখেছে মিডল্যান্ড ব্যাংক। আর্থিক সূচকেও ব্যাংকটির ধারাবাহিক অগ্রগতি হয়েছে। ২০২১ সালে ব্যাংকটির মোট আমানত ছিল ৫ হাজার ৭৩ কোটি টাকা, যা ২০২৫ সালে বেড়ে ৮ হাজার ৬৪৩ কোটি টাকায় উন্নীত হয়েছে। একই সময়ে ঋণ ও বিনিয়োগের পরিমাণ ৪ হাজার ৫৮৭ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৭ হাজার ১০৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। ২০২৫ সালে ব্যাংকটির খেলাপি ঋণের হার ৩ দশমিক শূন্য ৮ শতাংশে নেমে এসেছে। এ অবস্থান ব্যাংকের সুশাসনের ইঙ্গিত দিচ্ছে। নিট মুনাফাও ২০২১ সালের ৫১ কোটি টাকা থেকে বেড়ে ২০২৫ সালে ৮৩ কোটি টাকা হয়েছে। প্রবাসী আয় বা রেমিট্যান্স আহরণেও ব্যাংকটির সাফল্য আছে। ২০২৫ সালে অন্তর্মুখী রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৭৬ কোটি টাকা। এ ছাড়া গত পাঁচ বছরে ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা এবং ২০২৫ সালে পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে ৬৫৯ কোটি টাকায়।



