‘বর্ষসেরা পণ্য’–এর মুকুট জিতেছে লিলি হুইপড শিয়া বডিওয়াশ। বিক্রয় সাফল্য, বাজার জরিপ ও ভোক্তাদের মতামতের ভিত্তিতে গত সোমবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয় রিমার্ক এইচবি লিমিটেড। লিলি বডিওয়াশের প্রতিনিধিদের হাতে ২০২৬ সালের বর্ষসেরা পণ্যের সম্মাননাও তুলে দেওয়া হয় অনুষ্ঠানে। রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ, লিলি বডিওয়াশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অভিনেত্রী কেয়া পায়েল, লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রিমার্ক এইচবি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, কোনো একক সূচকের ভিত্তিতে নয়, বরং বাজারে গ্রহণযোগ্যতা, ভোক্তাদের আস্থা, বিক্রয় প্রবণতা এবং ত্বক পরিষ্কারের পাশাপাশি ময়েশ্চারাইজিং ও ত্বকের যত্নের সমন্বিত সুবিধা বিবেচনায় নিয়ে লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরার স্বীকৃতি দেওয়া হয়।