Money
এসবিএসি ব্যাংকে গ্রাহকের আমানত সম্পূর্ণ নিরাপদ
এ কথা অস্বীকার করার উপায় নেই, বিগত সময়ে ব্যাংকিং খাত বেশ টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। এতে নানা ধরনের হস্তক্ষেপ করে টাকা বের করে নেওয়া হয়েছে।
লেখক প্রথম আলো ডেস্ক27K বার পড়া

এ কথা অস্বীকার করার উপায় নেই, বিগত সময়ে ব্যাংকিং খাত বেশ টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। এতে নানা ধরনের হস্তক্ষেপ করে টাকা বের করে নেওয়া হয়েছে।
নামের সঙ্গেই ‘অ্যাগ্রিকালচার ও কমার্স’ যুক্ত আছে। কৃষি ও বাণিজ্যের মেলবন্ধনে আপনার ব্যাংকের ভূমিকা কী?
এস এম মঈনুল কবীর: এসবিএসি ব্যাংক ‘সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক’ নামে যাত্রা শুরু করে। যদিও বর্তমানে এই নামের সংক্ষিপ্ত রূপে ব্যাংকটি কার্যক্রম চালাচ্ছে। এসবিএসি ব্যাংক কৃষি, সিএমএসএমই এবং বাণিজ্যকে প্রাধান্য দিয়ে কার্যক্রম চালালেও সব ধরনের ব্যাংকিং সেবা নিশ্চিত করে আসছে। নামের মধ্যেই অ্যাগ্রিকালচার ও কমার্স শব্দ থাকায়, এ খাতের প্রতি আমাদের অঙ্গীকার বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।



