প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বৈধ পথে দ্রুত ও নিরাপদে পাঠাতে আমরা ডিজিটাল অ্যাপ ও আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউসের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেছি।
প্রবাসীদের অর্থ দেশে আনতে ও প্রবাসে ব্র্যান্ড ব্যাংকিং গঠনে এনআরবি ব্যাংক কত দূর এগিয়েছে?
তারেক রিয়াজ খান: প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বৈধ পথে দ্রুত ও নিরাপদে পাঠাতে আমরা ডিজিটাল অ্যাপ ও আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউসের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেছি। এনআরবি ক্লিক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনাবাসী বাংলাদেশিরা নিরবচ্ছিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। এই সুবিধা নিচ্ছেন বহু প্রবাসী বাংলাদেশি।