Money
গ্রাহকদের আরও সহজ ও দ্রুত ব্যাংকিং সেবা দিতে চাই
ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবাকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করার লক্ষ্যে মেঘনা ব্যাংক ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ বিষয়ে কথা বলেছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর র
লেখক লেখা:45K বার পড়া

ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবাকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করার লক্ষ্যে মেঘনা ব্যাংক ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ বিষয়ে কথা বলেছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান।
দেশের করপোরেট খাতের প্রবৃদ্ধিতে ‘সাপ্লাই চেইন ফাইন্যান্সিং’ এবং উদ্ভাবনী বাণিজ্য সেবায় মেঘনা ব্যাংক কীভাবে নিজেদের এগিয়ে নিয়েছে?
সৈয়দ মিজানুর রহমান: দেশের করপোরেট খাতের প্রবৃদ্ধিকে সহায়তা করার ক্ষেত্রে মেঘনা ব্যাংক মূলত প্রথাগত অর্থায়ন থেকে সমন্বিত সরবরাহ শৃঙ্খল অর্থায়ন (সাপ্লাই চেইন ফাইন্যান্স) ও পরিচালন মূলধনি সমাধানের (ওয়ার্কিং ক্যাপিটাল সলিউশন) দিকে এগিয়েছে।



