Money
র্যানকন এ কে স্কয়ার: ধানমন্ডির প্রাণকেন্দ্রে নতুন বাণিজ্যিক ভবন
বহুতল বাণিজ্যিক ও রিটেইল ভবন ‘অ্যাভিনিউ ২৭’-এর সাফল্যের পথ ধরে ঢাকার ধানমন্ডিতে নতুন আরেকটি বাণিজ্যিক ঠিকানা নিয়ে আসছে র্যাংগস প্রপার্টিজ লিমিটেড। ধানমন্ডির ২ নম্বর সড়কে ২০ কাঠা জমিতে নির্মিত হচ্ছে তিনতলা বেজমেন্টসহ ১২
লেখক বিজ্ঞাপন বার্তা27K বার পড়া

বহুতল বাণিজ্যিক ও রিটেইল ভবন ‘অ্যাভিনিউ ২৭’-এর সাফল্যের পথ ধরে ঢাকার ধানমন্ডিতে নতুন আরেকটি বাণিজ্যিক ঠিকানা নিয়ে আসছে র্যাংগস প্রপার্টিজ লিমিটেড। ধানমন্ডির ২ নম্বর সড়কে ২০ কাঠা জমিতে নির্মিত হচ্ছে তিনতলা বেজমেন্টসহ ১২ তলাবিশিষ্ট ভবন ‘এ কে স্কয়ার’। ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য দৃষ্টিনন্দন পরিবেশ এবং দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্য বাণিজ্যিক বিনিয়োগ—এই দুটি মূল ভাবনার সমন্বয়ে গড়ে উঠছে ‘র্যানকন এ কে স্কয়ার’।
ব্যবসার বহুমুখী প্রয়োজনের কথা বিবেচনায় রেখে এ কে স্কয়ারে রাখা হচ্ছে বিভিন্ন আয়তনের জায়গা। এতে রয়েছে অফিস স্পেস, বিজনেস স্যুট, রিটেইল গ্যালারি, ব্র্যান্ড শোরুম এবং প্রিমিয়াম ডাইনিং ব্যবস্থা। এখানে প্রতিটি ইউনিটের আয়তন প্রায় ১ হাজার ৬৪৫ থেকে ৮ হাজার ৬৮৪ বর্গফুট পর্যন্ত। ভবনে চলাচলের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে থাকছে এস্কেলেটর এবং উচ্চগতির আধুনিক লিফট। ভবনের সর্বোচ্চ তলায় থাকছে ডাইনিং টেরেস, যেখান থেকে পুরো ধানমন্ডির মনোরম দৃশ্য উপভোগ করা যাবে। ফলে দৈনন্দিন দাপ্তরিক কাজ থেকে শুরু করে সন্ধ্যার নৈশভোজ বা আপ্যায়ন—সবই সম্ভব এক ঠিকানায়। এ ছাড়া ধানমন্ডির মতো ব্যস্ত এলাকায় এক শতাধিক যানবাহন পার্কিংয়ের সুবিধা রয়েছে, যা বাণিজ্যিক ভবনের ক্ষেত্রে একটি অনন্য বৈশিষ্ট্য।



