Money
আকিজ ফ্লাওয়ার মিলসের ১০ বছর পূর্তি উদ্যাপন
আকিজ ফ্লাওয়ার মিলসের ১০ বছর পূর্তি উৎসব ও বিক্রয় সম্মেলন সম্প্রতি ঢাকার হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয়েছে। এতে দেশজুড়ে ছড়িয়ে থাকা কোম্পানিটির পরিবেশক, বিক্রয় প্রতিনিধি, করপোরেট গ্রাহক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছ
লেখক বাণিজ্য ডেস্ক22K বার পড়া

আকিজ ফ্লাওয়ার মিলসের ১০ বছর পূর্তি উৎসব ও বিক্রয় সম্মেলন সম্প্রতি ঢাকার হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয়েছে। এতে দেশজুড়ে ছড়িয়ে থাকা কোম্পানিটির পরিবেশক, বিক্রয় প্রতিনিধি, করপোরেট গ্রাহক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোম্পানিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ বছর পূর্তির এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের এমডি এস কে জামিল উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের পরিচালক রেজওয়ানা আফরোজ, উপদেষ্টা আশরাফুল বারি ও মুসলিম চৌধুরী এবং আকিজ ফ্লাওয়ার মিলসের সিইও অনুপ কুমার সাহা।



