Money
যেভাবে বাড়ির নকশা বদলে দিচ্ছে জীবনযাপনের ধরন
একসময় বাড়ির প্রতিটি ঘরের ব্যবহার ছিল অনেকটাই নির্দিষ্ট। বসার ঘর অতিথিদের জন্য, শোবার ঘর বিশ্রামের জন্য আর খাবার ঘর শুধু খাওয়ার জন্য—এভাবেই পরিকল্পনা করা হতো আবাসন। কিন্তু মানুষের জীবনযাপনের ধরন বদলানোর সঙ্গে সঙ্গে বদলে য
লেখক লেখা:12K বার পড়া

একসময় বাড়ির প্রতিটি ঘরের ব্যবহার ছিল অনেকটাই নির্দিষ্ট। বসার ঘর অতিথিদের জন্য, শোবার ঘর বিশ্রামের জন্য আর খাবার ঘর শুধু খাওয়ার জন্য—এভাবেই পরিকল্পনা করা হতো আবাসন। কিন্তু মানুষের জীবনযাপনের ধরন বদলানোর সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে ঘরের ব্যবহারও। এখন একই জায়গায় অফিসের কাজ, পড়াশোনা, ব্যায়াম বা বিনোদনের সবকিছুর কথাই ভাবতে হচ্ছে।
ইনসাইড ইন্টেরিয়রের প্রতিষ্ঠাতা সুবর্ণা মুস্তারি বলেন, ‘এখন মানুষ শুধু থাকার জন্য একটি সুন্দর বাড়ি চান না, বরং এমন একটি জায়গা চান, যা একই সঙ্গে কার্যকর, প্রযুক্তিবান্ধব এবং মানসিক প্রশান্তির জন্যও উপযোগী। তাই বহুমুখী ব্যবহারযোগ্য জায়গা, ওপেন ফ্লোর প্ল্যান, স্মার্ট কিচেন, সবুজ নকশা, স্মার্ট হোম প্রযুক্তি, মিনিমালিস্ট নকশা, প্রয়োজনীয় স্টোরেজ ও ব্যক্তিগত পরিসরের মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। অর্থাৎ আধুনিক বাড়ির নকশায় শুধু সৌন্দর্য ও সাজসজ্জার চেয়ে কার্যকারিতা, স্বাচ্ছন্দ্য ও প্রযুক্তির ব্যবহারকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।’



