Money
নভেম্বর পর্যন্ত কাতার এনার্জির এলএনজি পাচ্ছে না বাংলাদেশ
নভেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতারএনার্জি। হরমুজ প্রণালি বন্ধ থাকায় সরবরাহব্যবস্থা ব্যাহত হচ্ছে, তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই কারণে ইত
লেখক বাণিজ্য ডেস্ক47K বার পড়া

নভেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতারএনার্জি। হরমুজ প্রণালি বন্ধ থাকায় সরবরাহব্যবস্থা ব্যাহত হচ্ছে, তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই কারণে ইতালির বিদ্যুৎ ও জ্বালানি কোম্পানি এডিসনকে ডিসেম্বরের প্রথম ভাগ পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতারএনার্জি।
গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে সরবরাহব্যবস্থায় বিঘ্ন শুরু হয়। তখন কাতারএনার্জি প্রথমবার ফোর্স মেজর বা অনিবার্য পরিস্থিতির কারণে সরবরাহ বন্ধের ঘোষণা দেয়। এরপর কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়েছে। খবর রয়টার্সের



