Money
তেলের দাম প্রায় ১০৭ ডলার, যুক্তরাষ্ট্রের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন
আজ মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। একাধিক কারণে তেলের মূল্যবৃদ্ধির এ ধারা অব্যাহত আছে। এদিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুত ১৯৮২ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। অর্থাৎ ৪৪ বছরের মধ্য
লেখক রয়টার্স22K বার পড়া

আজ মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। একাধিক কারণে তেলের মূল্যবৃদ্ধির এ ধারা অব্যাহত আছে। এদিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুত ১৯৮২ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। অর্থাৎ ৪৪ বছরের মধ্যে তাদের মজুত এখন সবচেয়ে কম।
বিষয়টি হলো, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইরান সংঘাতের কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা এখনো আছে। এর মধ্যে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি ধীরে ধীরে বাড়ছে। তবে সরবরাহ নিয়ে অনিশ্চয়তাই বেশি। এর জেরে আজ মঙ্গলবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ দশমিক ৪৯ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৭৭ ডলারে উঠেছে।



