Money
দ্বৈত সদস্যরা সেবা না নিলে বিজিএমইএতে ভোটাধিকার হারাবেন
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর দ্বৈত সদস্যভুক্ত কারখানার মালিকদের ভোটাধিকারে শর্ত আরোপ হতে যাচ্ছে। তারা বিজিএমইএ থেকে কাঁচামাল আমদানিতে প্রাপ্যতা অনুমোদন বা ইউটিলিটি ডিক
লেখক নিজস্ব প্রতিবেদক36K বার পড়া

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর দ্বৈত সদস্যভুক্ত কারখানার মালিকদের ভোটাধিকারে শর্ত আরোপ হতে যাচ্ছে। তারা বিজিএমইএ থেকে কাঁচামাল আমদানিতে প্রাপ্যতা অনুমোদন বা ইউটিলিটি ডিক্লারেশনসহ (ইউডি) অন্যান্য সব সেবা না নিলে এই সংগঠনটির নির্বাচনে ভোটাধিকার হারাবে।
গতকাল শনিবার ঢাকার উত্তরা কার্যালয়ে অনুষ্ঠিত বিজিএমইএর বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এই সিদ্ধান্ত অনুমোদন হয়। এই সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। বোর্ড সদস্য ছাড়া সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, এস এম ফজলুল হক ও খন্দকার রফিকুল ইসলাম।



