Money
জুলাই–আগস্টে বিদেশি ঋণ এল ২৯ কোটি ডলার, শোধ ৭০ কোটি ডলার
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট) সাড়ে ২৯ কোটি ডলার দিয়েছে উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশগুলো। অন্যদিকে একই সময়ে আগে নেওয়া ঋণের সুদ ও আসল বাবদ প্রায় ৭০ কোটি ডলার পরিশোধ করতে হয়েছে বাংলাদেশকে।
লেখক বিশেষ প্রতিবেদক16K বার পড়া

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট) সাড়ে ২৯ কোটি ডলার দিয়েছে উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশগুলো। অন্যদিকে একই সময়ে আগে নেওয়া ঋণের সুদ ও আসল বাবদ প্রায় ৭০ কোটি ডলার পরিশোধ করতে হয়েছে বাংলাদেশকে।
ঋণ আসার তুলনায় ২৩৭ শতাংশ বেশি শোধ করতে হয়েছে। গত জুলাই–আগস্ট সময়ে ঋণ ছাড় হয়েছে গতবারের একই সময়ে ছাড় করা ঋণের ৪০ শতাংশের সমান।
আজ রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জুলাই–আগস্টের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে এ তথ্য দেওয়া হয়েছে।



