Money
পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি হতে পারে মিউচুয়াল ফান্ড
বাংলাদেশে সঞ্চয়ের কথা উঠলে প্রথমেই আমাদের ভাবনায় আসে ব্যাংক-আমানত, সঞ্চয়পত্র কিংবা সরাসরি শেয়ারবাজারে বিনিয়োগ। অথচ বয়স, আয়, ট্যাক্সের হিসাব, ঝুঁকি নেওয়ার সামর্থ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে বিনিয়োগের ধরনও বদলায়। তাই প্রয়
লেখক বিজ্ঞাপন বার্তা11K বার পড়া

বাংলাদেশে সঞ্চয়ের কথা উঠলে প্রথমেই আমাদের ভাবনায় আসে ব্যাংক-আমানত, সঞ্চয়পত্র কিংবা সরাসরি শেয়ারবাজারে বিনিয়োগ। অথচ বয়স, আয়, ট্যাক্সের হিসাব, ঝুঁকি নেওয়ার সামর্থ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে বিনিয়োগের ধরনও বদলায়। তাই প্রয়োজন বহির্বিশ্বের মতোই ভিন্ন ভিন্ন বিনিয়োগের মাধ্যম।
মিউচুয়াল ফান্ড আমাদের সেই সুযোগ তৈরি করে দিতে পারে। ছোট অঙ্কের নিয়মিত সঞ্চয়ও এখানে পেশাদার ব্যবস্থাপনায় শেয়ারবাজার, সরকারি সিকিউরিটিজ ও অন্যান্য অর্থ-বাজার কিংবা শরিয়াহসম্মত সিকিউরিটিজে বিনিয়োগ করা যায়। অর্থাৎ এটি শুধু বিনিয়োগই নয়; ব্যক্তিগত ও পারিবারিক সঞ্চয়কে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক পুঁজিতে রূপ দেওয়ার কার্যকর উপায়।



