বিশ্বজুড়ে নৌপথে পণ্য পরিবহনে নতুন চাপ তৈরি হয়েছে। ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাণিজ্যপথে চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি পশ্চিম গোলার্ধে চরম আবহাওয়ার কারণেও জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়েছে পানামা খালে।
সম্প্রতি কয়েকটি বড় পণ্যবাহী জাহাজকে পানামা খাল পার হতে সর্বোচ্চ ৫০ লাখ ডলার পর্যন্ত দিতে হয়েছে। ফলে বিশ্ববাজারে পণ্যের দাম আরও বেড়ে যাওয়ার শঙ্কা আছে। তবে বাংলাদেশের বাজারেও তার প্রভাব খুব একটা পড়বে না বলে জানা গেছে।