Money
চীনে পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য স্থায়ী জায়গা পাচ্ছে বাংলাদেশ
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর কুনমিংয়ে স্থায়ী প্রদর্শনকেন্দ্র ও গুদাম পেতে যাচ্ছে বাংলাদেশ। বিনা মূল্যে এই কেন্দ্র ও গুদাম বরাদ্দ দিচ্ছে দেশটির ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগ। এতে চীনের বিশাল বাজারে
লেখক শুভংকর কর্মকার19K বার পড়া
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর কুনমিংয়ে স্থায়ী প্রদর্শনকেন্দ্র ও গুদাম পেতে যাচ্ছে বাংলাদেশ। বিনা মূল্যে এই কেন্দ্র ও গুদাম বরাদ্দ দিচ্ছে দেশটির ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগ। এতে চীনের বিশাল বাজারে সারা বছর পণ্য প্রদর্শন করে রপ্তানি বাড়ানোর সুযোগ পাবেন বাংলাদেশের পণ্য রপ্তানিকারকেরা।
জানা গেছে, কুনমিংয়ের একটি বিপণিবিতানে (মার্কেটে) বাংলাদেশি পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য প্রায় ২ হাজার বর্গফুটের প্রদর্শনকেন্দ্র এবং এর পাশেই প্রায় ২ হাজার বর্গফুটের গুদাম বিনা মূল্যে দেওয়ার কথা রপ্তানি উন্নয়ন ব্যুরোকে (ইপিবি) অবহিত করেছে চীন সরকার। এই বিপণিবিতানে আরও কয়েকটি দেশেরও পণ্য প্রদর্শনের জন্য স্থায়ী জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। সেখান থেকে চীনের বিভিন্ন শহরে পণ্য পাঠাচ্ছে ওই সব দেশের প্রতিষ্ঠানগুলো।



