Money
গৃহসজ্জার নান্দনিকতায় পিন্টারেস্টের প্রভাব কেন বাড়ছে
একসময় ঘর সাজানোর ধারণা পেতে আত্মীয়স্বজনের বাড়ি, দেশি–বিদেশি বিভিন্ন ম্যাগাজিন কিংবা দোকানের ক্যাটালগের ওপর নির্ভর করতে হতো। এখন এক মুঠোফোনেই হাজারো ধারণা মিলছে। বিশেষ করে পিন্টারেস্টে ঘর সাজানোর বিভিন্ন ছবি দেখে অনেকেই ন
লেখক লেখা:28K বার পড়া

একসময় ঘর সাজানোর ধারণা পেতে আত্মীয়স্বজনের বাড়ি, দেশি–বিদেশি বিভিন্ন ম্যাগাজিন কিংবা দোকানের ক্যাটালগের ওপর নির্ভর করতে হতো। এখন এক মুঠোফোনেই হাজারো ধারণা মিলছে। বিশেষ করে পিন্টারেস্টে ঘর সাজানোর বিভিন্ন ছবি দেখে অনেকেই নিজের ঘর নিয়ে নতুন করে ভাবছেন।
পিন্টারেস্ট মূলত ছবি ও নকশা খোঁজার এবং সংরক্ষণের একটি অনলাইন প্ল্যাটফর্ম। এখানে ঘর সাজানো, পোশাক, খাবার, ভ্রমণসহ নানা বিষয়ের অসংখ্য ছবি ও ধারণা পাওয়া যায়। কোন রঙের দেয়াল, কেমন আসবাব, কোথায় আলো থাকবে কিংবা ছোট জায়গাকে কীভাবে একটু বড় দেখানো যায়—সবকিছুর অনুপ্রেরণাই এখান থেকে মিলছে।



