Money
তারল্যসংকটে সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ থেকে সরে যাচ্ছে ৩ বেসরকারি ব্যাংক
সরকারি সিকিউরিটিজ অর্থাৎ ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ডের প্রাথমিক বাজারে বিনিয়োগ করতে হলে প্রাইমারি ডিলার (পিডি) লাইসেন্স থাকা বাধ্যতামূলক। সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি চেয়ে আলাদাভাবে আবেদন কর
লেখক ফখরুল ইসলাম41K বার পড়া

সরকারি সিকিউরিটিজ অর্থাৎ ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ডের প্রাথমিক বাজারে বিনিয়োগ করতে হলে প্রাইমারি ডিলার (পিডি) লাইসেন্স থাকা বাধ্যতামূলক। সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি চেয়ে আলাদাভাবে আবেদন করেছে বেসরকারি খাতের তিন ব্যাংক। এগুলো হলো এবি ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক।
এর মধ্যে এবি ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পিডি লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলছে। আর ন্যাশনাল ব্যাংকের লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করার বিষয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।



