Money
মেট্রোস্টেশনে মিলবে পোলারের আইসক্রিম
রাজধানীর মেট্রোরেল যাত্রীদের জন্য আইসক্রিম পার্লারের নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্র্যান্ড পোলার। ‘পোলার চিল স্টেশন’ নামের এই নতুন উদ্যোগের মাধ্যমে এখন থেকে প্ল্যাটফর্মেই বিভিন্ন স্বাদের
লেখক বাণিজ্য ডেস্ক42K বার পড়া

রাজধানীর মেট্রোরেল যাত্রীদের জন্য আইসক্রিম পার্লারের নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্র্যান্ড পোলার। ‘পোলার চিল স্টেশন’ নামের এই নতুন উদ্যোগের মাধ্যমে এখন থেকে প্ল্যাটফর্মেই বিভিন্ন স্বাদের প্রিমিয়াম আইসক্রিম উপভোগ করতে পারবেন আইসক্রিমপ্রেমীরা। ব্র্যান্ডটির প্রতিটি স্কুপের দাম রাখা হয়েছে ১৫০ থেকে ২০০ টাকা।
ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে রাজধানীর পাঁচটি মেট্রোরেল স্টেশন—উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি নির্ধারিত পয়েন্টে এই চিল স্টেশন চালু করা হয়েছে। এখানে ব্র্যান্ডটির নিয়মিত স্টিক ও কোন আইসক্রিমের পাশাপাশি গ্রাহকেরা নিজস্ব পছন্দের স্বাদ ও নতুন নানা বৈচিত্র্যময় ফ্লেভার থেকে বেছে নেওয়ার সুযোগ পাবেন।



