Money
সিডিবিএলের সঙ্গে এমটিবির নগদ ব্যবস্থাপনা চুক্তি
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ (সিডিবিএল) তাদের প্রাতিষ্ঠানিক অর্থ সংগ্রহ ও পরিশোধ ব্যবস্থার আধুনিকায়নে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) সঙ্গে একটি চুক্তি করেছে। চুক্তিটির আওতায় সিডিবিএল এমটিবির সমন্বিত এপিআইভিত্তিক ক্যা
লেখক বাণিজ্য ডেস্ক15K বার পড়া

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ (সিডিবিএল) তাদের প্রাতিষ্ঠানিক অর্থ সংগ্রহ ও পরিশোধ ব্যবস্থার আধুনিকায়নে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) সঙ্গে একটি চুক্তি করেছে। চুক্তিটির আওতায় সিডিবিএল এমটিবির সমন্বিত এপিআইভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট বা নগদ ব্যবস্থাপনা সেবা গ্রহণ করবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমটিবি এ তথ্য জানিয়েছে।
এমটিবির ব্যবস্থাপনা পরিচালক (এমটিবি) ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী মো. আবদুল মোতালেবের উপস্থিতিতে চুক্তিটি সই হয়। সম্প্রতি রাজধানীর গুলশানে এমটিবি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সই করা হয়। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



