বৃহস্পতিবার সকালে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। তবে ব্রেন্ট ক্রুডের দাম এখনো ১০০ ডলারের ওপরই রয়েছে। সর্বশেষ হিসাবে ব্রেন্টের দাম ১ দশমিক ১৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০২ দশমিক ১৮ ডলারে নেমেছে।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সর্বশেষ পরিস্থিতি ও বিশ্ববাজারে তেল সরবরাহে যে ঝুঁকি বাড়ছে, তা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের শেষ নেই। সে কারণে তেলের দাম আবারও ১০০ ডলারের ওপরে উঠেছে। খবর এনডিটিভির