Money
পপুলার লাইফের ২০% নগদ লভ্যাংশ অনুমোদন
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত মঙ্গলবার দুপুরে ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির ২০২৫ সালের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। সাধারণ শেয়ারহো
লেখক বাণিজ্য ডেস্ক41K বার পড়া

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত মঙ্গলবার দুপুরে ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির ২০২৫ সালের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। সাধারণ শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে এই লভ্যাংশ অনুমোদন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পপুলার লাইফ ইনস্যুরেন্স এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পপুলার লাইফ ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান কবির আহমেদ; সাবেক চেয়ারম্যান আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী; সাবেক চেয়ারম্যান ও পরিচালক মো. মোতাহার হোসেন; উদ্যোক্তা পরিচালক শাহজাদা মাহমুদ চৌধুরী; পরিচালক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী, বেগম নূর জাহান আহমেদ ও বেগম ফারজানা জাহান আহমেদ; স্বতন্ত্র পরিচালক মো. আবদুল মান্নান ভূঁইয়া, মোহাম্মদ আতিক আকবর, মোস্তফা জামাল হোসেন ও মোনালিসা মনোয়ার এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বি এম ইউসুফ আলী উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন পপুলার লাইফ ইনস্যুরেন্সের কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির।



