‘সময় এসেছে আবার, ঘরে বসেই স্বপ্নের আবাস খোঁজার’ শীর্ষক স্লোগানে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে ‘অনলাইন আবাসন মেলা ২০২৬’। abashonmela.pro ওয়েবসাইটে ১০ দিনের এই মেলার আয়োজন করা হয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত চলবে মেলা। প্রথম আলো ডটকম আয়োজিত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত এই উদ্যোগ এবার নবমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে।
এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক হয়েছে দেশের সিরামিকস খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ডিবিএল সিরামিকস। মেলার কৌশলগত অংশীদার হয়েছে আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এ ছাড়া ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ব্যাংকিং পার্টনার, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ফিন্যান্সিয়াল পার্টনার এবং হোটেল গ্র্যান্ড প্যাসিফিক কুইজ স্পনসর হয়েছে।