Money
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম, আজ ৯৮ ডলার
বিশ্ববাজারে তেলের দাম টানা ছয় দিন ধরে কমছে। ফলে মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর তেলের দাম দীর্ঘ সময় ধরে কমার রেকর্ড গড়তে যাচ্ছে। গত জুন মাসের পর যুক্তরাষ্ট্র ও ইরান এই প্রথম আলোচনায় বসেছে। এর মধ্যে চীন
লেখক বাণিজ্য ডেস্ক40K বার পড়া

বিশ্ববাজারে তেলের দাম টানা ছয় দিন ধরে কমছে। ফলে মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর তেলের দাম দীর্ঘ সময় ধরে কমার রেকর্ড গড়তে যাচ্ছে। গত জুন মাসের পর যুক্তরাষ্ট্র ও ইরান এই প্রথম আলোচনায় বসেছে। এর মধ্যে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ওয়াশিংটন সফরের প্রস্তুতি চলছে।
আজ বুধবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৪৩ ডলারে নেমে আসে। ফলে টানা ষষ্ঠ দিনের মতো দাম কমবে, এমন সম্ভাবনা তৈরি হয়েছে; গত বছরের আগস্টের পর যা এবারই প্রথম।



