নন-রেসিডেন্ট টাকা (ভোস্ট্রো) হিসাব ব্যবহার করে লেনদেন নিষ্পত্তি টাকায় করার নতুন কাঠামো চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে বাণিজ্য অংশীদার দেশগুলোর সংশ্লিষ্ট ব্যাংকের নামে পরিচালিত হিসাবেই এটি করা যাবে।
আজ বুধবার নন-রেসিডেন্ট টাকা (ভোস্ট্রো) হিসাব পরিচালনার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।