Money
নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটি। সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় আছে। তবে তা চলতি অর্থবছরের লক্ষ্য সাড়ে ৭ শতাংশের বেশি থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ
লেখক নিজস্ব প্রতিবেদক30K বার পড়া

নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটি। সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় আছে। তবে তা চলতি অর্থবছরের লক্ষ্য সাড়ে ৭ শতাংশের বেশি থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে গত ৩১ জুলাই ২১ মাস পর নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। তখন ১০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে নীতি সুদহার নির্ধারণ করা হয়েছিল ৯ দশমিক ৫০ শতাংশে। তা এখন বহাল থাকবে।



