মোট বিতরণ করা ঋণের মধ্যে খেলাপি ঋণ ৫ শতাংশের কম, এমন ব্যাংক আছে ১৩টি। এসব ব্যাংকের একটি হলো প্রাইম ব্যাংক। ব্যাংকটি কীভাবে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে রাখতে পারল; ঋণ দেওয়ার ক্ষেত্রে কী ধরনের নীতি নেয়, দেশের করপোরেট খাতের চিত্র কেমন—এসব নিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদকের সঙ্গে কথা বলেছেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান।
কম হারে খেলাপি ঋণ থাকা ব্যাংকগুলোর একটি প্রাইম ব্যাংক। ব্যাংক খাতের এত সংকটের মধ্যে প্রাইম ব্যাংক কীভাবে খেলাপি ঋণ কমিয়ে রাখতে পারল?