Money
আয়কর রিটার্ন জমায় করছাড় নিয়ে জটিলতা, অগ্রিম করের ওপর ছাড় নেই
আয়কর রিটার্ন জমায় উৎসাহ দিতে চলতি ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ৫ শতাংশ করছাড় ঘোষণা করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন বিধান অনুযায়ী, ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য
লেখক নিজস্ব প্রতিবেদক44K বার পড়া
আয়কর রিটার্ন জমায় উৎসাহ দিতে চলতি ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ৫ শতাংশ করছাড় ঘোষণা করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন বিধান অনুযায়ী, ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা ছাড় পাবেন করদাতারা।
তবে এই করছাড় নিয়ে জটিলতা তৈরি হয়েছে। আইনে বলা হয়েছে, রিটার্ন দাখিলের সময় যত টাকা কর পরিশোধ করা হবে তার ওপর ৫ শতাংশ ছাড় প্রযোজ্য হবে। অর্থাৎ পুরো বছরের মোট করের ওপর এই ছাড় হিসাব করা হবে না। ফলে যেসব করদাতা জুনের আগেই অগ্রিম কর, পে রোল ট্যাক্স বা অন্যভাবে আগাম আয়কর দিয়েছেন তাঁরা সেই টাকার ওপর করছাড় সুবিধা পাচ্ছেন না।



