টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়নের সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের নেওয়া দুটি পুনঃ অর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে পূবালী ব্যাংক। স্কিম দুটি হলো ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং এবং গ্রিন ইন্ডাস্ট্রি খাতে পুনঃ অর্থায়ন স্কিম’ এবং ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে উন্নয়নকল্পে পুনঃ অর্থায়ন স্কিম’। প্রতিটি স্কিমের তহবিলের আকার এক হাজার কোটি টাকা।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের আওতায় পরিচালিত এই দুটি স্কিমের জন্য সম্প্রতি পৃথক দুটি অংশগ্রহণ চুক্তি (পার্টিসিপেশন অ্যাগ্রিমেন্ট) সই করেছে ব্যাংকটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পূবালী ব্যাংক।