Money
গ্যাস–বিদ্যুতের সংকটে ৫৫% নিট পোশাক কারখানার ক্রয়াদেশ বাতিল বা কমেছে
গ্যাস ও বিদ্যুৎ–সংকটে চাপে পড়েছে বাংলাদেশের পোশাকশিল্প। সম্প্রতি ১৩৪টি নিট পোশাক কারখানার ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, আগস্টের শেষ দিক থেকে ৫৫ শতাংশ কারখানার ক্রয়াদেশ কমেছে বা বাতিল হয়েছে। একই সময়ে ৭৮ শতাংশ কারখানা উৎপা
লেখক রয়টার্স39K বার পড়া

গ্যাস ও বিদ্যুৎ–সংকটে চাপে পড়েছে বাংলাদেশের পোশাকশিল্প। সম্প্রতি ১৩৪টি নিট পোশাক কারখানার ওপর পরিচালিত জরিপে দেখা গেছে, আগস্টের শেষ দিক থেকে ৫৫ শতাংশ কারখানার ক্রয়াদেশ কমেছে বা বাতিল হয়েছে। একই সময়ে ৭৮ শতাংশ কারখানা উৎপাদন আংশিক বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
সংকটের প্রভাব পড়ছে পণ্য সরবরাহেও; দেরিতে পণ্য পাঠানোর পাশাপাশি কম দামে পণ্য বিক্রি করতে হচ্ছে অনেক কারখানাকে।



