Money
অস্বস্তিকর সময়ে বাড়বে ব্যবসার খরচ
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব সবচেয়ে বেশি পড়বে ডিজেলনির্ভর অর্থনৈতিক কার্যক্রমে। ডিজেল সরাসরি সাধারণ মানুষের সঙ্গে জড়িত। এটাকে গরিবের জ্বালানি বলা হয়। কৃষি, গণপরিবহন, পণ্য পরিবহনসহ অর্থনীতির প্রায় সব খাতের সঙ্গে এর ব
লেখক লেখা:45K বার পড়া

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব সবচেয়ে বেশি পড়বে ডিজেলনির্ভর অর্থনৈতিক কার্যক্রমে। ডিজেল সরাসরি সাধারণ মানুষের সঙ্গে জড়িত। এটাকে গরিবের জ্বালানি বলা হয়। কৃষি, গণপরিবহন, পণ্য পরিবহনসহ অর্থনীতির প্রায় সব খাতের সঙ্গে এর ব্যবহার জড়িত। ফলে ডিজেলের দাম বাড়লে পরিবহন ব্যয় থেকে শুরু করে উৎপাদন খরচ—সব ক্ষেত্রেই এর প্রভাব পড়বে।
দেশে বিদ্যুৎ সরবরাহ এখনো পুরোপুরি নিরবচ্ছিন্ন না হওয়ায় শিল্পকারখানার একটি অংশকে বিকল্প হিসেবে ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করতে হয়। তাতে বিদ্যুতের চেয়ে তিন গুণ বেশি খরচ হয়। ফলে ডিজেলের দাম বাড়ার সরাসরি প্রভাব পড়বে স্থানীয় ও রপ্তানিমুখী উভয় ধরনের পণ্য উৎপাদনে। এতে ব্যবসা পরিচালনার ব্যয় আরও বাড়বে।



