রপ্তানিমুখী পোশাকশিল্পের কাঁচামাল আমদানির প্রক্রিয়া সহজ করেছে সরকার। এখন থেকে সুতা ও কাপড় আমদানির ক্ষেত্রে রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারকদের বাণিজ্য মন্ত্রণালয়ের আলাদা অনুমতি নিতে হবে না। এতে কাঁচামাল আমদানির প্রক্রিয়া কিছুটা সহজ হবে এবং সময়ও কমতে পারে।
এক মাস আগে জারি করা আমদানি নীতি আদেশে সুতা ও কাপড় আমদানির ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার শর্ত যুক্ত করা হয়েছিল। ব্যবসায়ীদের আপত্তির পর সেই শর্ত তুলে নেওয়া হয়েছে। গত রোববার আমদানি নীতি আদেশ সংশোধন করে এ সিদ্ধান্ত জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।