Money
প্যাকেটের তরল দুধের দাম বাড়ল ১০ টাকা
মিল্কভিটার পরে এবার বেসরকারি কোম্পানিগুলোও তরল দুধের দাম লিটারে ১০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে খুচরা দোকানে প্যাকেটজাত প্রতি লিটার তরল দুধ ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর আধা লিটার দুধের প্য
লেখক নিজস্ব প্রতিবেদক17K বার পড়া

মিল্কভিটার পরে এবার বেসরকারি কোম্পানিগুলোও তরল দুধের দাম লিটারে ১০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে খুচরা দোকানে প্যাকেটজাত প্রতি লিটার তরল দুধ ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর আধা লিটার দুধের প্যাকেটের দাম রাখা হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা।
গত আগস্ট মাসের শুরুতে মিল্কভিটা ব্র্যান্ডের পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছিল। এতে খুচরা দোকানে মিল্কভিটার প্রতি লিটার দুধের দাম হয় ১১০ টাকা। ওই সময় মিল্কভিটার ৫০০ মিলিলিটারের (আধা লিটার) স্ট্যান্ডার্ড দুধের (লো ফ্যাট) দাম পাঁচ টাকা বাড়িয়ে ৬০ টাকা এবং আধা লিটার টোন্ড মিল্কের দামও পাঁচ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়।



