Money
মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিল ট্রান্সকম বেভারেজেস
শিক্ষার প্রসার এবং কর্মীদের সন্তানদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি ও অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যে প্রতিবছরের মতো ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্কলারশিপ প্রদান করেছে ট্রান্সকম বেভারেজেস লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে প্রত
লেখক নিজস্ব প্রতিবেদক46K বার পড়া

শিক্ষার প্রসার এবং কর্মীদের সন্তানদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি ও অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যে প্রতিবছরের মতো ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্কলারশিপ প্রদান করেছে ট্রান্সকম বেভারেজেস লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গত শনিবার ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ঢাকা প্ল্যান্টে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মরত কর্মীদের মেধাবী ও কৃতী সন্তানদের হাতে এ স্কলারশিপ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কলারশিপ তুলে দেন ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের অতিরিক্ত পরিচালক (প্ল্যান্ট ও টেকনিক্যাল) শুভ্রাংশু শংকর নন্দী, প্রধান আর্থিক কর্মকর্তা মাইনুল হুদা ও মহাব্যবস্থাপক আশিক খান রাজীব।



