Money
গরমে শ্রমিকের সুরক্ষায় বিনিয়োগ, চার বছরেই উঠবে খরচ
অতিরিক্ত গরম থেকে পোশাক কারখানার শ্রমিকদের রক্ষা করতে শীতলীকরণের ব্যবস্থায় বিনিয়োগ করা হলে তা উৎপাদক ও ব্র্যান্ড—উভয়ের জন্যই আর্থিকভাবে লাভজনক হতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের স্বাস্থ্যগত ঝ
লেখক বাণিজ্য ডেস্ক25K বার পড়া

অতিরিক্ত গরম থেকে পোশাক কারখানার শ্রমিকদের রক্ষা করতে শীতলীকরণের ব্যবস্থায় বিনিয়োগ করা হলে তা উৎপাদক ও ব্র্যান্ড—উভয়ের জন্যই আর্থিকভাবে লাভজনক হতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে এমন বিনিয়োগের প্রয়োজন বাড়ছে। রোববার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের পোশাক কারখানায় প্রতিফলক রং ব্যবহার, ছাদে তাপ নিরোধক ব্যবস্থা ও বায়ু চলাচলের ব্যবস্থা উন্নত করার মতো শীতলীকরণের ব্যবস্থায় বিনিয়োগ করা বাণিজ্যিকভাবে লাভজনক। চার বছরের মধ্যে এ বিনিয়োগের অর্থ উঠে আসতে পারে। খবর রয়টার্সের



