Money
রূপায়ণ সিটি ঘুরে গেল আন্তর্জাতিক প্রতিনিধিদল
আন্তর্জাতিক রিয়েল এস্টেট বা আবাসন ও অবকাঠামো খাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশের প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি ‘রূপায়ণ সিটি উত্তরা’ পরিদর্শন করেছে। চার সদস্যের এই আন্তর্জাতিক প্রতিনিধিদল গত শুক্রবার সরেজমিনে রূ
লেখক বাণিজ্য ডেস্ক13K বার পড়া

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বা আবাসন ও অবকাঠামো খাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশের প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি ‘রূপায়ণ সিটি উত্তরা’ পরিদর্শন করেছে। চার সদস্যের এই আন্তর্জাতিক প্রতিনিধিদল গত শুক্রবার সরেজমিনে রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রূপায়ণ গ্রুপ এ তথ্য জানিয়েছে।
পরিদর্শনকারী প্রতিনিধিদলে ছিলেন থাইল্যান্ডের এফআইএবিসিআইয়ের সভাপতি সোপন পর্নচোকচাই, প্রিমিয়ার হোমস আরই কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্লেটন ওয়েড, এফআইএবিসিআইয়ের (থাইল্যান্ড, ফুকেট) সভাপতি সালভাতোর পারিসি এবং অ্যাসেট এক্স প্রোপার্টি কোম্পানি লিমিটেডের এমডি লারিনথর্ন সোয়াসদিকুলাভাথ।



