Money
সরকারি কর্মকর্তারা আয়করের হিসাব করবেন কীভাবে
প্রতিবছর সরকারি কর্মকর্তাদের আয়কর রিটার্ন জমা দিতে হয়। সারা বছরের আয় ও ব্যয়ের বিবরণী জমা দিতে হয় আয়কর রিটার্নে। দশম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের রিটার্ন দেওয়া বাধ্যতামূলক, অন্যদের নয়। রিটার্ন না দিলে বেতন–ভা
লেখক জাহাঙ্গীর শাহ13K বার পড়া
প্রতিবছর সরকারি কর্মকর্তাদের আয়কর রিটার্ন জমা দিতে হয়। সারা বছরের আয় ও ব্যয়ের বিবরণী জমা দিতে হয় আয়কর রিটার্নে। দশম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের রিটার্ন দেওয়া বাধ্যতামূলক, অন্যদের নয়। রিটার্ন না দিলে বেতন–ভাতা পাওয়ায় জটিলতা তৈরি হয়।
সরকারি কর্মকর্তাদের আয়করের হিসাব কীভাবে হয়, তা জেনে নেওয়া যেতে পারে। মনে রাখবেন, গত জুলাই থেকে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের যে নতুন বেতন–ভাতা কার্যকর করা হলো, সেই হিসাব এবারের রিটার্নে দেখাতে হবে না।



