Money
কোন গ্রেডে কত বেতন বাড়ল, সর্বনিম্ন ও সর্বোচ্চ কত
নতুন জাতীয় বেতনকাঠামোয় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয়েছে ১৪২ শতাংশ পর্যন্ত। সর্বোচ্চ মূল বেতন নির্ধারিত হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। সর্বনিম্ন মূল বেতন হবে ২০ হাজার টাকা। গত বৃহস্পতিবার বেতনকাঠামোর প্রজ্ঞাপন হলেও আজ শন
লেখক বিশেষ প্রতিনিধি34K বার পড়া

নতুন জাতীয় বেতনকাঠামোয় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয়েছে ১৪২ শতাংশ পর্যন্ত। সর্বোচ্চ মূল বেতন নির্ধারিত হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। সর্বনিম্ন মূল বেতন হবে ২০ হাজার টাকা। গত বৃহস্পতিবার বেতনকাঠামোর প্রজ্ঞাপন হলেও আজ শনিবার তা প্রকাশিত হয়েছে।
প্রথম গ্রেডের নির্ধারিত মূল বেতন ছিল ৭৮ হাজার টাকা। সেই বেতন বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। এই গ্রেডে বেতন বেড়েছে ১০০ শতাংশ।
দ্বিতীয় গ্রেডের মূল বেতন ৬৬ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার টাকা হয়েছে। বেড়েছে ১০০ শতাংশ। তৃতীয় গ্রেডে ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার টাকা। বেড়েছে ১০০ শতাংশ।



