Money
মাসিক পেনশন সর্বোচ্চ ৭০ হাজার ২০০, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
অবসরে যাওয়া পেনশনভোগী কর্মকর্তা-কর্মচারীদের পেনশন বাড়ছে পাঁচ ধাপে। ফলে যেসব পেনশনভোগী দীর্ঘদিন আগে অবসরে গেছেন ও তুলনামূলক কম পেনশন পাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে পেনশন বাড়ার পরিমাণ বেশি হবে। বেতনকাঠামোতে এ কথা বলা হয়েছে।
লেখক বিশেষ প্রতিনিধি48K বার পড়া
অবসরে যাওয়া পেনশনভোগী কর্মকর্তা-কর্মচারীদের পেনশন বাড়ছে পাঁচ ধাপে। ফলে যেসব পেনশনভোগী দীর্ঘদিন আগে অবসরে গেছেন ও তুলনামূলক কম পেনশন পাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে পেনশন বাড়ার পরিমাণ বেশি হবে। বেতনকাঠামোতে এ কথা বলা হয়েছে।
নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি হয়েছে গত বৃহস্পতিবার, আজ শনিবার তা প্রকাশিত হয়েছে। এ কাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে।
সর্বনিম্ন পর্যায়ের বর্তমানে যাঁরা ৯ হাজার টাকা পেনশন পান, তাঁরা এখন পাবেন ১৮ হাজার টাকা। আর বর্তমানে সর্বোচ্চ যাঁরা মাসে ৪০ হাজার ১ টাকা থেকে তার বেশি পেনশন পান, তাঁরা পাবেন ৭০ হাজার ২০০ টাকা টাকা।



