Lifestyle
এবার কলেজে শিক্ষার্থীর জন্য হাহাকার, যে ১০ কলেজে সর্বোচ্চ আবেদন
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অনেক কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থী পেতে হাহাকার দশা শুরু হয়েছে। দেশের ১১টি কলেজে ভর্তির জন্য কোনো শিক্ষার্থীই আবেদন করেনি। আবার আবেদন করেও কোনো শিক্ষার্থী পায়নি ৪১৬টি কলেজ
লেখক মোশতাক আহমেদ28K বার পড়া

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অনেক কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থী পেতে হাহাকার দশা শুরু হয়েছে। দেশের ১১টি কলেজে ভর্তির জন্য কোনো শিক্ষার্থীই আবেদন করেনি। আবার আবেদন করেও কোনো শিক্ষার্থী পায়নি ৪১৬টি কলেজ। এর বাইরে প্রায় ৮০০ কলেজ-মাদ্রাসায় এবার মাত্র ১ থেকে ১০ জনের মতো শিক্ষার্থী পেয়েছে। ফলে অনেক কলেজেই শিক্ষার্থীর সংকট দেখা দিয়েছে।
তবে পরিচিত কিছু কলেজে ঠিকই ব্যাপক চাহিদা দেখা গেছে। এসব কলেজে ভর্তি হতে আসনের চেয়ে কয়েক গুণ বেশি আবেদন করেছে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। সবচেয়ে বেশি আবেদন পড়েছে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে। কলেজটিতে একাদশ শ্রেণিতে ৯৮১টি আসনের বিপরীতে আবেদন করেছে ৩২ হাজার ৬৭৮ জন শিক্ষার্থী। এর মধ্যে আসনসংখ্যা অনুযায়ী ৯৮১ জনকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।



