ভিটামিন ই একটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এটি ভিটামিনের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ অ্যান্টি–অক্সিডেন্ট হিসেবে কাজ করে। কোষকে ফ্রি-রেডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে। কোষের ঝিল্লির অখণ্ডতা বজায় রাখে এবং লিপিড পারঅক্সিডেশন প্রতিরোধ করে।

প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন ১৫ মিলিগ্রাম ভিটামিন ই-এর প্রয়োজন হয়।

১০ বছরের নিচে শিশুদের ৭ মিলিগ্রাম।

অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী মায়েদের জন্য ২০ মিলিগ্রাম পর্যন্ত।