টানা ৫২ ঘণ্টার বেশি ভিডিও গেম খেলে আলোচনায় এসেছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার আইশোস্পিড। ইউটিউব লাইভে দেখা গেছে, এই দীর্ঘ সময়ে একবারও ঘুমাননি তিনি। তুমুল আলোচিত ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ গেমটি শেষ করার পর ভুল করে নিজের সেভ ফাইলও হারিয়েছেন। ঘটনাটি ঘুম নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সামনে এনেছে। এক বা দুই রাত না ঘুমালে মানুষের মস্তিষ্ক ও শরীরে আদতে কী ঘটে? দীর্ঘ সময় না ঘুমিয়ে থাকা কি প্রাণঘাতীও হতে পারে?
মার্কিন ইউটিউবার ড্যারেন ওয়াটকিনস জুনিয়র অনলাইনে আইশোস্পিড নামে পরিচিত। সম্প্রতি মুক্তি পাওয়া জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ বা ‘জিটিএ ৬’-এর মূল গল্প শেষ করতে তিনি সময় নেন ৫২ ঘণ্টা ৩১ মিনিট ১১ সেকেন্ড। সবমিলিয়ে তিনি লাইভে ছিলেন মোট ৫৩ ঘণ্টা ৪০ মিনিট।