Lifestyle
এনটিআরসিএর ১৯৫ সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নতুন প্রতিষ্ঠানে বদলি
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ ও সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় সুপারিশপ্রাপ্ত ১৯৫ প্রার্থীকে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিস্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এনটিআরসিএর এক বিজ্
লেখক নিজস্ব প্রতিবেদক19K বার পড়া

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ ও সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় সুপারিশপ্রাপ্ত ১৯৫ প্রার্থীকে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিস্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিস্থাপন করা প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে এসএমএসের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। প্রতিস্থাপন করা প্রার্থীদের নতুন প্রতিষ্ঠানের নাম ও যোগদানের তারিখ নিয়োগ সুপারিশপত্রে উল্লেখ থাকবে।



