Lifestyle
একাধিক বালিশে ঘুমালে কি ঘাড়ে সমস্যা হতে পারে
সকালে ঘুম থেকে উঠে ঘাড়ব্যথা, শক্ত ভাব বা নড়াচড়ায় অস্বস্তি—এ সমস্যা অনেকেরই হয়। এ জন্য ঘুমের ভঙ্গি বা বালিশের ভুল ব্যবহার দায়ী হতে পারে। মাথার নিচে দুই-তিনটি বা এর বেশি বালিশ ব্যবহার করলে ঘাড় দীর্ঘ সময় অস্বাভাবিক অ
লেখক লেখা:19K বার পড়া

সকালে ঘুম থেকে উঠে ঘাড়ব্যথা, শক্ত ভাব বা নড়াচড়ায় অস্বস্তি—এ সমস্যা অনেকেরই হয়। এ জন্য ঘুমের ভঙ্গি বা বালিশের ভুল ব্যবহার দায়ী হতে পারে। মাথার নিচে দুই-তিনটি বা এর বেশি বালিশ ব্যবহার করলে ঘাড় দীর্ঘ সময় অস্বাভাবিক অবস্থানে থাকে। এর ফলে এসব সমস্যা দেখা দিতে পারে।
ঘাড়ের মেরুদণ্ড বা সার্ভিক্যাল স্পাইন হাড়, ডিস্ক, লিগামেন্ট ও বিভিন্ন পেশির সমন্বয়ে গঠিত একটি জটিল কাঠামো। ঘুমের সময় বালিশ অতিরিক্ত উঁচু হলে মাথা ও ঘাড় সামনের দিকে বা একদিকে অতিরিক্ত বাঁকা হয়ে যেতে পারে।



